রামু পূর্ব রাজারকুল হিলফুল ফুজুল সংগঠনের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রামু প্রতিনিধি: কক্সবাজার জেলার রামু উপজেলার পূর্ব রাজারকুলের ঐতিহ্যবাহী হিলফুল ফুজুল সংগঠনের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও কার্যকরি পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, ২ ফেব্রুয়ারি রাত ৮ টায় সংগঠন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হিলফুল ফুজুল সংগঠনের সভাপতি এনামুল হক।

সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন- ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সী আবদুর রহিম, মাস্টার রমিজ আহমদ, রাজারকুল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রিটন বড়ুয়া, রাজারকুল ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা আবু বক্কর ছিদ্দিক, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, রামু সরকারি কলেজের শিক্ষক কৃতি ফুটবলার জাহাঙ্গীর আলম, সংগঠনের উপদেষ্টা রাশেদুল হক বাবু, আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী ও আমির হোসেন, রামু উপজেলা শ্রমিক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক একেরামুল হক, সমাজসেবক আমির হামজা, আবুল মনসুর, মোহাম্মদ ইসলাম।

এতে আরও বক্তব্য রাখেন- পূর্ব রাজারকুল হিলফুল ফুজুল সংগঠনের সাবেক সভাপতি ওবাইদুল হক সাকিত, সহ সভাপতি আবু তাহের রানা, সহ সাধারণ সম্পাদক ছৈয়দ করিম শাহীন, অর্থ সম্পাদক এহছানুল করিম প্রমূখ।

আলোচনা সভার পূর্বে সংগঠনের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সদস্যদের গোপন ব্যালট ভোটের মাধ্যমে নতুন কার্যকরি পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ীরা হলেন, সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ সভাপতি আবু তাহের রানা, সহ সাধারণ সম্পাদক ছৈয়দ করিম শাহীন ও অর্থ সম্পাদক এহছানুল করিম।

অনুষ্ঠানে সংগঠনের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- রাজারকুল ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা আবু বক্কর ছিদ্দিক।