বাইশারী ইসলামী আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইসলামী আদর্শ বালিকা দাখিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৪ ফেব্রুয়ারী সকাল ১০ টায় মাদরাসা মাঠে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসা সুপার মাওলানা রফিকুল ইসলামের পরিচালনায় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম কোম্পানী।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মাওলানা মোঃ ইলিয়াস, বাইশারী শাহ নুরুদ্দীন রাহ দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল গফুর, হাফেজ মোঃ আলম, বাইশারী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ এর শিক্ষক মুবিনুল ইসলাম, প্রমুখ।

প্রধান অতিথি মোঃ আলম চেয়ারম্যান বলেন লেখা-পড়ার পাশা-পাশি নৈতিক শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের জ্ঞান সম্পর্কে ধারণা থাকা খুবই প্রয়োজন,কোরআন থেকে জ্ঞান আহরণ করে মানুষ চাদঁ,নক্ষত্র,নতুন নতুন গ্রহ আবিস্কার করেছে, পৃথিবীর মানুষ আজ জ্ঞান বিজ্ঞান দিয়ে বহু আধুনিক যন্ত্রপাতি আবিস্কার করেছে,আগামীতে আরো এগিয়ে যাবে।

তিনি ছাত্র-ছাত্রীদের উদ্যোশ্যে বলেন,প্রত্যেক ছাত্র-ছাত্রীকে ভাল ভাবে পড়ালেখা করে পরীক্ষায় ভাল রেজাল্ট করতে হবে,সময় খুবই মূল্যবান অযথা সময় নষ্ট করার মত সময় এখন নাই। যে যত বেশী সময়ের মূল্য দিয়ে সময়কে লেখা পড়ায় জ্ঞান আহরনের কাজে ব্যয় করবে,সে ততবেশী জীবনে উন্নতি সাধন করতে পারবে।

বক্তারা বলেন, আজকের শিক্ষিত জনগোষ্ঠী আগামী দিনের দেশের কর্ণধার,একটি শিক্ষিত জাতি কখনো পিছিয়ে থাকে না,শিক্ষায় জাতির মেরু দন্ড,জ্ঞানী বলেছেন, আমাকে একটি মা দিলে আমি একটি শিক্ষিত জাতি উপহার দিবো। তাই আমাদের ছেলে মেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে,ইসলামের প্রকৃত জ্ঞানের বাণী সমাজে প্রচার করে সমাজ তথা দেশ থেকে জঙ্গীবাদ,সন্ত্রাস দুর করতে হবে।

অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের উপহার সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হয়।এবং মাদ্রাসার সুপার মাওলানা রফিকুল ইসলামের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ১০ জন এতিম শিক্ষার্থীদের মাসিক ফি প্রধান অতিথি মোঃ আলম কোম্পানির পক্ষ প্রতি মাসে প্রদান করবেন বলে আশ্বস্ত করেন।

অনুষ্ঠান শেষে বিদায় ছাত্র-ছাত্রী এবং দেশের জন্য মঙ্গল কামনা করে আগামী ১৬ ফেব্রুয়ারী ২৮ তম বার্ষিক সভার সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।