মো. গোলামুর রহমান, লংগদু: রাঙ্গামাটি জেলার দুর্গম লংগদু উপজেলার প্রান্তিক অসহায় মানুষের কথা চিন্তা করে, মানবতার সেবায় লংগদু সেনা জোন তেজস্বী বীর এর জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া উপজেলার দুজন শিক্ষার্থী, একজন নবজাতকের চিকিৎসা বাবদ্দ ও একটি ধর্মীয় প্রতিষ্ঠানে মোট ২৩হাজার টাকা নগদ অর্থ প্রদান করেন।
বুধবার (০৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় লংগদু জোন সদরে জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া, উপস্থিত চার জনকে আর্থিক অনুদান তাদের হাতে তুলেদেন৷
এসময় নবজাতক শিশুর চিকিৎসার জন্য মাইনীমুখ ইউনিয়ন ০৫নং ওয়ার্ড ইসলামাবাদের মোঃ সোহরাব মিয়াকে নগদ (৩০০০) তিন হাজার টাকা, মাইনীমুখ ইউনিয়ন ৪নং ওয়ার্ড মালাদ্বীপের মোঃ হৃদয়কে পড়ালেখার জন্য নগদ (৫০০০)পাঁচ হাজার টাকা, বাগাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারে শ্রী শ্রী জগন্নাথদেব মন্দিরে আগামী ১৮,১৯,২০ ফেব্রুয়ারি মহোৎসব উদযাপন উপলক্ষে মন্দির সভাপতি সঞ্জিত পালের হাতে নগদ (৫০০০)পাঁচ হাজার টাকা, লংগদু ইউনিয়ন ০৮নং ওয়ার্ড বড়দমের মিস সুমনা চাকমার উচ্চ শিক্ষার জন্য তার নানি অর্পিতা চাকমার হাতে নগদ (১০০০০) দশ হাজার টাকা প্রদান করেন জোন অধিনায়ক।
অনুদান হাতে পেয়ে সকলেই আন্তরিকভাবে জোন অধিনায়কের প্রতি কৃতজ্ঞ পোষন করেন৷